প্রধান খবরবাংলাদেশরাজনীতি

বাম গণতান্ত্রিক জোটের গণঅবস্থান শুরু

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতান্ত্রিক পরিবেশের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোটের গণঅবস্থান শুরু হয়েছে। চার দফা সুপারিশ বাস্তবায়নের দাবিতে এ সমাবেশে ইতোমধ্যে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নুসহ সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স এবং জোটের সমন্বয়ক সাইফুল হক উপস্থিত হয়েছেন।

সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি পালিত হবে।

জোটের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে অবস্থান কর্মসূচিতে দাবি হচ্ছে তফসিল ঘোষণার পূর্বে জাতীয় সংসদ ভেঙে দিতে হবে। বর্তমান সরকার পদত্যাগ করে নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার গঠন করতে হবে। জনগণের আস্থাহীন বর্তমান নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা প্রবর্তনসহ গোটা নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করতে হবে।

চার দফা সুপারিশ বাস্তবায়ন করে অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির দাবিতে বাম গণতান্ত্রিক জোট দেশব্যাপী গণঅবস্থান কর্মসূচি পালন করছে।

এদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি থেকে কয়েক গজ দূরে পুলিশ অবস্থান নিয়েছে। তারা রায়ট ভ্যান ও জলকামান নিয়ে সেখানে অবস্থান করছে।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension