বাংলাদেশরাজনীতি

‘মইনুলকে ঐক্যফ্রন্টের নেতা হিসেবে নয়, তাকে গ্রেফতার করা হয়েছে অপরাধী হিসেবে’- কাদের

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: মইনুলকে ঐক্যফ্রন্টের নেতা হিসেবে নয়, তাকে গ্রেফতার করা হয়েছে অপরাধী হিসেবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

গতকাল বুধবার দুপুরে টঙ্গী সরকারি কলেজ মাঠে নির্বাচনী গণসংযোগে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগর আওয়ামী লীগ এ পথসভার আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, ঐক্যফ্রন্টের সাত দফার মাধ্যমে আগামী সংসদ নির্বাচন বানচালের সাত দফা চক্রান্ত করছে। ওই নেতারা তাই আজ এক হয়েছে। জনগণ কি তাদের ওই ঐক্যকে মেনে নিয়েছে?

তিনি বলেন, তাদের নেতা কামাল হোসেন আছেন মঞ্চে আর পেছনে আছে তারেক রহমান। ১/১১-এর কুশীলবদের নেতৃত্ব জনগণ কি মেনে নিতে পারে?

ব্যারিস্টার মইনুল হোসেন প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, মইনুলকে ঐক্যফ্রন্টের নেতা হিসেবে নয়, তাকে গ্রেফতার করা হয়েছে অপরাধী হিসেবে। বিএনপি আজ মাইনাস-২ এর নেতার সঙ্গে হাত মিলিয়েছে, তার মুক্তি দাবি করছে।

‘ড. কামাল হোসেন আজ নষ্টরাজনীতির প্রবর্তক ও প্রচারক বিএনপির সঙ্গে হাত মিলিয়েছেন’, বলেন কাদের।

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খানের সভাপতিত্বে ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি মো. আখতারুজ্জামান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল আলম চৌধুরী নওফেল প্রমুখ।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension