প্রধান খবরবাংলাদেশরাজনীতি

সাকা চৌধুরীর ভাই গিয়াস উদ্দিন কাদের চৌধুরী কারাগারে

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির এক মামলায় চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম জয়ন্তী রানী রায় শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতের আদেশের পরপরই কড়া নিরাপত্তায় কারাগারে নেওয়া হয় মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই গিয়াসকে।

চট্টগ্রাম জেলা আদালতের ওসি (প্রসিকিউশন) বিজন কুমার বড়ুয়া এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পক্ষে চারটি মামলায় জামিনের আবেদন করা হলে তিনটিতে জামিন আর প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগের মামলাটিতে নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো আদেশ দেন বিচারক।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চট্টগ্রাম-২ ফটিকছড়ি, চট্টগ্রাম-৬ রাউজান এবং চট্টগ্রাম–৭ রাঙ্গুনিয়া থেকে বিএনপির মনোনয়ন ফরম কিনেছেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

গত ২৯ মে ফটিকছড়িতে এক আলোচনা সভায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য দেন।

ওই ঘটনার পরদিন ফটিকছড়ি থানায় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগ মামলা করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension