প্রধান খবরবাংলাদেশরাজনীতি

ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন চিত্রনায়ক ফারুক

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন এক সময়ের মুক্তিযোদ্ধা ও বরেণ্য নায়ক আকবর হোসেন পাঠান ফারুক। আজ রবিবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ফারুকের হাতে মনোনয়নের চিঠি তুলে দেন দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।

চিত্রনায়ক ফারুক রাজনীতির সঙ্গে জড়িত সবসময়ই। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন, সে কথা ভাবেন নি কখনও। গেল কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল ফারুক এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। ফারুক বলছিলেন, দেশের যে কোনও জায়গা থেকে লড়বার মত যোগ্যতা তাঁর আছে । কেননা পুরো দেশের মানুষই তাঁর ভালোবাসার। আপন মানুষ।

মনোনয়ন পাওয়ার পর কালিগঞ্জের মানুষের চিত্রনায়ক ফারুককে অভিনন্দন জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

কয়েক দিন ধরে শোনা যাচ্ছিল চিত্রনায়ক ফারুক গাজীপুর-৫ (কালীগঞ্জ) নয়, ফারুককে রাজধানীর অভিজাত এলাকা গুলশান থেকে প্রার্থী করা হবে। কিন্তু গতকাল রোববার ফারুককে ঢাকা-১৭ (গুলশান, বনানী, ঢাকা সেনানিবাস ও ভাষানটেকের কিছু অংশ) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। ঢাকা-১৭ আসনটি বর্তমানে সংসদ সদস্য হিসেবে আছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) সভাপতি আবুল কালাম আজাদ। এর আগে এই আসন থেকে ২০০৮ সালে নির্বাচিত হয়েছিলেন হুসেইন মুহাম্মদ এরশাদ। ঢাকা-১৭ আসন রাজধানীর গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাসানটেকের কিছু অংশ নিয়ে গঠিত। ফারুক গাজীপুর-৫ আসন থেকে মনোনয়ন ফরম নিলেও সেখানে নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি থাকায় তাকে ঢাকা-১৭আসনটিতে মনোনয়ন দেওয়া হয়।

কালীগঞ্জের ভোটার ও গাজীপুর-৫ আসন থেকে মনোনয়ন ফরম নেওয়া মুক্তিযোদ্ধা এবং চিত্রনায়ক ফারুক বললেন, ‘সভানেত্রী শেখ হাসিনা হয়ত ভেবেছেন আমাকে ঢাকা-১৭ থেকে মনোনয়ন দেওয়া হোক। নেত্রীর এই সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা করি।’

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension