
প্রধান খবরবাংলাদেশরাজনীতি
ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের গাড়িতে হামলা
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: গণসংযোগকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িতে হামলা হয়েছে। আজ ১১ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান জানান, মির্জা ফখরুল নির্বাচনী প্রচারণার জন্য সৈয়দপুর বিমান বন্দর থেকে ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিলেন। এ সময় দানারহাট এলাকায় গণসংযোগকালে তার গাড়িতে হঠাৎ হামলা চালিয়ে গাড়ির গ্লাস ভাংচুর করে একদল দুর্বৃত্ত। মির্জা ফখরুলের সফর সঙ্গী কমপক্ষে ১০ জন আহত হয় এই হামলায়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচন করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।



