বাংলাদেশ

জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রার্থীদের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রার্থীদের প্রার্থিতা বাতিল চেয়ে তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী হাইকোর্টে রিট আবেদন দায়ের করেছেন।

আজ ১৭ ডিসেম্বর সোমবার এ রিট আবেদন দায়ের করা হয়।

রিটকারীর পক্ষের আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীর বলেন, বিকাল ৪টায় শুনানি অনুষ্ঠিত হয়। প্রায় ৪০ মিনিট শুনানি শেষে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ আগামীকাল মঙ্গলবার পরবর্তী শুনানির সময় ধার্য করেন। এদিনের শুনানিতে কেবল তানিয়া আমীরই বক্তব্য উপস্থাপন করেন।

প্রসঙ্গত, তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরীর দায়ের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতের নিবন্ধন বাতিল হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই জোটের শরিকদের মধ্যে সবচেয়ে বেশি আসনে জামায়াতকে ছাড় দিয়েছে বিএনপি। ২০-দলীয় শরিক দল জামায়াতে ইসলামীকে ২২টি আসন দেয়া হয়েছে। যদিও জামায়াতকে আসন বণ্টনের শুরুতে ২৫টি আসনে ছাড় দেয়ার কথা ছিল। এ নিয়ে জামায়াতে চাপা ক্ষোভ বিরাজ করছে।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension