বিনোদন

বিচকুইন শাহরুখ-কন্যা, ভাইরাল হল সুইমিং পুলে সুহানার ছবি

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: স্টারকিডদের নিয়ে উৎসাহ, উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে৷ পেজ থ্রির জুড়ে কখনও তৈমুর আলি খান তো কখনও সদ্য ডেবিউ করা সারা আলি খান, জাহ্নবী কাপুরের নানা আপডেটই থাকে৷

জিমের পথে যেতে তাঁদের জিম আউটফিট কিংবা তৈমুরের পাপারাৎজির দিকে তাকিয়ে হাসা, সবই এখন সংবাদ শিরোনামে৷ তৈমুর না হয় সবসময় শিরোনামের শীর্ষে, কিন্তু কম যান না শাহরুখ-কন্যা সুহানা খানও৷

বলিউডে প্রবেশ করার আগেই তার গ্ল্যামার মাত দিয়েছে অন্যান্য অভিনেত্রীদের৷ ক্রমশ টোনড ও কার্ভি বডি শো অফ করছেন প্যাপসদের ক্যামেরায়৷ গ্ল্যামার হটনেসের মাপকাঠিতে কেবল শীর্ষে নয়, রীতিমত ফ্যাশনিস্তা হয়ে উঠেছে সুহানা৷

ফাইল ছবি

কমলা রঙের ব্যান্ডেজ ড্রেস পরে একটি রেস্টুরেন্ট ওপেনিংয়ে এসেছিলেন তিনি৷ সেই থেকে ব্যান্ডেজ ড্রেসের ফ্যাশন ক্রমাগত ছড়িয়ে যায়৷ এবারে ফ্যাশন কিংবা গ্ল্যামারের জন্য ভাইরাল হয়নি সুহানা৷

স্যুইমিং পুলে তার দুষ্টু-মিষ্টি ভিডিও এখন ভাইরাল নেটদুনিয়ায়৷ বন্ধু-বান্ধবদের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন সুহানা৷ শীতের আমেজ কাটতেই রিফ্রেশ হওয়ার জন্য স্যুইমিং পুলে ডাইভ দেওয়াই সেরা অপশন৷

পুলে অবশ্য বন্ধুদের সঙ্গে নয়, অন্য একজনকেই বেশি অ্যাটেনশন দিচ্ছে সুহানা৷ সেই বিশেষ একজন হল একটি পোষ্য৷ ছোট্ট একটি বিদেশি ব্রিডের কুকুর৷ যাকে নিয়ে পুলে খেলা করছে সুহানা৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension