প্রধান খবরবাংলাদেশরাজনীতি

জরুরি বৈঠকে বসছেন ঐক্যফ্রন্ট নেতারা

রূপসী বাংলা ডেস্ক: চলমান রাজনৈতিক বিভিন্ন ইস্যুকে সামনে রেখে ও পরবর্তী কর্মসূচি ঠিক করতে জরুরি বৈঠকে বসছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড.কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

ঐক্যফ্রন্টের দপ্তরের দায়িত্বে থাকা তাঁতী দলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য নিশ্চিত করেছেন। ড. কামাল হোসেন দেশে ফেরার পর এটাই ঐক্যফ্রন্টের প্রথম কোনো আনুষ্ঠানিক বৈঠক হতে যাচ্ছে।

এর আগে বুধবার বিকেলে মতিঝিলের আরামবাগে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে দলের জাতীয় কাউন্সিল উপলক্ষে প্রস্তুতি সভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্ট ১০০ ভাগ ঐক্যবদ্ধ আছে। ঐক্যবদ্ধ হয়ে লক্ষ্য অর্জন করা সম্ভব। জাতীয় ঐক্যফ্রন্ট তো ১০০ ভাগ ঐক্যবদ্ধ আছে। আমাদের ঐক্য তো ১৬ কোটি মানুষকে নিয়ে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension