প্রধান খবরবাংলাদেশরাজনীতি

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন আশরাফুল আলম খোকন

রূপসী বাংলা ডেস্ক: আবারও প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আশরাফুল আলম খোকন। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিয়োগ দিতে বলা হয়েছে।

নিজের ফেসবুকে আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ১৭ কোটি মানুষের দেশে অনেক যোগ্য মানুষ আছেন। যাদের মেধা আছে, প্রজ্ঞা আছে, দলীয় আনুগত্যও আছে। আমি তাদের মধ্যে অনেক সৌভাগ্যবান একজন। সাথে থেকে জাতির পিতার কন্যার জন্য কাজ করার সুযোগ পেয়েছি। বুকের মধ্যে ধারণ করা দলের জন্য কাজ করার সুযোগ পেয়েছি।

সাড়ে ছয় বছর দেশের বাইরে যুক্তরাষ্ট্রে ছিলাম। আওয়ামী লীগের ২০০৯-২০১৪ মেয়াদের শেষের দিকে (১৮ আগস্ট ২০১৩) একবছরের চুক্তিভিত্তিক মেয়াদে মাননীয় প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব হিসাবে যোগদান করি। আমি কৃতজ্ঞ, বঙ্গবন্ধু কন্যা আমাকে আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন, ওনার সঙ্গে কাজ করার সুযোগ দিয়েছিলেন। এক বছর পর তিনি সেটা নবায়ন করে দিলেন প্রধানমন্ত্রীর মেয়াদকালীন অর্থাৎ গত মেয়াদের শেষ দিন পর্যন্ত।

আমার সর্বোচ্চ শ্রম,মেধা ও নিষ্ঠা দিয়ে কাজ করার চেষ্টা করেছি। আমি সজ্ঞানে একমুহূর্তের জন্যও কাজে ফাঁকি দেয়নি। চলার পথে যাদের সহযোগিতা পেয়েছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের আরো সহযোগিতা কামনা করছি । আবারো আন্তরিকভাবে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, আমাকে আরো কাজ করার সুযোগ দেয়ার জন্য।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension