
প্রধান খবরবাংলাদেশমুক্তিযুদ্ধ
বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেমের ইন্তেকাল
রূপসী বাংলা পরিবার: আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আজ ৫ ফেব্রুয়ারি ২০১৯ বাংলাদেশ সময় দুপুর ০২.৫৫ মিনিটে রূপসী বাংলা পত্রিকার সম্পাদক শাহ্ জে. চৌধুরীর বাবা, একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম ইন্তেকাল করেছেন, ইন্নানিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তিনি মস্তিষ্কে রক্ত ক্ষরণজনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। প্রয়াত মুক্তিযোদ্ধা আবুল হাসেম দু ছেলে রেখে গেছেন। ছেলেরা স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত।
বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম ১৯৭১ সালে ২ নম্বর সেক্টরের অধীনে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করেছিলেন। তাঁর মরদেহ রাষ্ট্রীয় সন্মানে দাফন করা হবে।
আমরা রূপসী বাংলা পরিবারের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেমের আত্মার শান্তি কামনা করছি। এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।



