প্রধান খবরবাংলাদেশ

ত্রিপুরা, নাগাল্যান্ডে জয়: এনডিএ-র উন্নয়নের এজেন্ডায় আস্থা, নেতিবাচক রাজনীতি প্রত্যাখ্যান করেছে মানুষ, মত মোদীর

রূপসী বাংলা ডেস্ক:ত্রিপুরা, নাগাল্যান্ডের ফলে খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দফায় দফায় ট্যুইট করে ভোটারদের অভিনন্দন, ধন্যবাদ জানালেন। দুই রাজ্যেই বিজেপির ক্ষমতা দখল নিশ্চিত প্রায়। উত্তরপূর্বের ফল দেখাল, মানুষ এখন এনডিএ-র উন্নয়নের এজেন্ডায় ভরসা রাখছেন, তাঁরা নেতিবাচক, সংযোগহীন রাজনীতি প্রত্যাখ্যান করছেন।
ত্রিপুরায় দলের ঐতিহাসিক জয় তাঁদের ‘আদর্শগত সাফল্য’ বলেও অভিমত জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বারবার, একের পর এক নির্বাচন দেখিয়ে দিচ্ছে, ভারতের মানুষ এনডিএ-র ইতিবাচক, উন্নয়নমুখী কর্মসূচির ওপর আস্থা রাখছেন। নেতিবাচক, ধ্বংসাত্মক, তাঁদের সঙ্গে সম্পর্ক নেই, এমন কোনও ধরনের রাজনীতিকেই বিন্দুমাত্র সময়, গুরুত্ব দিতে নারাজ তাঁরা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension