
প্রধান খবরবাংলাদেশ
বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত চলছে
রূপসী বাংলা নিউজ ডেস্ক: টঙ্গীর তুরাগ তীরে সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমার আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টা থেকে আখেরী মোনাজাত শুরু হয়।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মুসলিম উম্মাহ’র শান্তি ও কল্যাণ কামনায় এ মোনাজাতে অংশ নেন দেশ-বিদেশের লাখো মুসল্লি।
মোনাজাত পরিচালনা করছেন দিল্লির মাওলানা শামীম আহমদ। ইজতেমা ময়দানের বাইরে অবস্থানকারি মুসল্লি ও পথচারীদের মোনাজাতে শরীক হতে আশপাশের এলাকায় শতাধিক মাইকের সংযোগ দেয়া হয়েছে।
এর আগে ফযরের নামাযের পর থেকেই মুসল্লিদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক হেদায়েতী বয়ান করেন ভারতের মাওলানা ইকবাল হাফিজ। বাংলায় তরজমা করেন মাওলানা সৈয়দ ওসামা ইসলাম।
আখেরী মোনাজাত উপলক্ষে সোমবার রাত বারোটা থেকে আব্দুল্লাহপুর থেকে ভোগড়া বাইপাস এবং মীরের বাজার থেকে টঙ্গী পর্যন্ত উভয়মুখী মহাসড়কে সব ধরনের যানচলাচল বন্ধ রয়েছে।



