প্রধান খবরবাংলাদেশ

বিমান ছিনতাইকারীর ছবি প্রকাশ

রূপসী বাংলা নিউজ ডেস্ক: বাংলাদেশ বিমানের উড়োজাহাজ বিজি-১৪৭ ছিনতাই চেষ্টাকারী মাহাদী (২৬) সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছে। তবে টিকিটে তার নাম মো. মাজিদুল বলে জানা গেছে। তার সর্ম্পকে বিস্তারিত কিছু জানা যায়ানি। ইতোমধ্যে তার ছবি প্রকাশ করা হয়েছে।

রোববার রাত পৌনে ৯টায় চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মতিউর রহমান এ প্রসঙ্গে ব্রিফিং করেন। এসময় তিনি জানান, ছিনতাইকারীকে নিবৃত্ত করার জন্য প্যারা কমান্ডো বাহিনী প্রথমে তাকে আত্মসমর্পণের আহ্বান জানায়। কিন্তু ছিনতাইকারী সেই আহ্বান প্রত্যাখ্যান করে আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করে। এসময় স্বাভাবিক অ্যাকশনে যায় প্যারা কমান্ডো। তখন গুলিতে প্রথমে সে আহত হয় ও পরে মারা যায়।

বাংলাদেশের রাষ্ট্রীয় উড়োজাহাজ পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের প্লেন ময়ূরপঙ্খী ছিনতাই চেষ্টার ঘটনার তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোববার রাতে এ তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

তদন্ত কমিটির সদস্য তিনজন। এর আগে সন্ধ্যা ৬টা নাগাদ বিমানের বিজি-১৪৭ ফ্লাইটটি ছিনতাইয়ের চেষ্টা করলে পাইলট তা জরুরি অবতরণ করান। ফ্লাইটটি চট্টগ্রাম থেকে দুবাই যাওয়ার কথা। কিন্তু উড্ডয়নের পরপরই ছিনতাই চেষ্টার ঘটনা ঘটে।

খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসসহ আইন-শৃঙ্খলা বাহিনী। আর রানওয়েতে অবস্থান করা প্লেনটি ঘিরে রাখে পুলিশ, র‌্যাব ও সেনা কমান্ডোর সদস্যরা। পরে কমান্ডো অভিযানে নিহত হয়েছেন ছিনতাই চেষ্টাকারী।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension