প্রধান খবরবাংলাদেশরাজনীতি

প্যারোলে মুক্তি নেবেন না খালেদা জিয়া

রূপসী বাংলা নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ৬ জন বিজয়ী প্রার্থীর সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের সাথে খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয় জড়িত বলে রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে। তবে নির্বাচনে বিএনপির বিজয়ীরা প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন না এবং খালেদা জিয়াও প্যারোলে মুক্তি নেবেন না বলে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সোমবার বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের বৈঠকে এসব বিষয়ে সিদ্ধান্ত হয় বলে সূত্রে জানা গেছে। প্রায় ২ ঘণ্টাব্যাপী এই বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সূত্রটি জানায়, বৈঠকে বলা হয়েছে যে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্যারোলে মুক্তি নেবেন না এবং একাদশ সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ী ৬ জন প্রার্থী শপথ নেবেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক ২০ দলীয় জোটের এক শীর্ষ নেতা বলেন, বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আন্দোলন গড়ে তুলতে হবে। কারণ খালেদা জিয়াকে মুক্ত করতে হলে আন্দোলনের কোনো বিকল্প নাই। তবে কি ধরণের আন্দোলন করা হবে সে বিষয়ে কোন সিদ্ধান্ত না নেওয়া হলেও বৈঠকে বলা হয় বাংলাদেশে যে ধরণের আন্দোলন হয় সেই রকমই আন্দোলন করতে হবে।

সূত্রটি জানায়, সামনের মাসে রমজান। এই কারণে এই দুই মাস জনসম্পৃক্ততা গড়ে তোলা হবে এবং ঈদের পরে লাগাতার আন্দোলনে যাওয়ার চিন্তা রয়েছে ২০ দলীয় জোটের।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার, জামায়াতে ইসলামীর আব্দুল হালিম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির রেদোয়ান আহমেদ, বাংলাদেশ কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, খেলাফত মজলিসের আহমদ আবদুল কাদের, জাতীয় গণতান্ত্রিক পার্টির খন্দকার লুৎফর রহমান, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মনি প্রমুখ উপস্থিত ছিলেন।সূত্র:বাংলাদেশ জার্নাল

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension