আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

‘ইরানের সরকার বদলাতে চান না ট্রাম্প’

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতে ইরানের সরকার পরিবর্তন করতে চাননি এবং এখনো চান না। যদিও তেহরান সরকার সবসময় এই বলে অভিযোগ করে থাকে যে, বলপ্রয়োগ করে ইরানের ইসলামি শাসনব্যবস্থা বদলাতে চায় মার্কিন সরকার।

ট্রাম্পের আসন্ন ব্রিটেন সফরের প্রস্তুতি পরিদর্শনে লন্ডনে গিয়ে বৃহস্পতিবার একথা বলেন বোল্টন। তিনি স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, ট্রাম্প শুধু এ বিষয়ে নিশ্চিত হতে চান যে, ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে না।

বোল্টন এমন সময় এ দাবি করলেন যখন ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা স্বাক্ষরের প্রধান লক্ষ্য ছিল এ ব্যাপারে নিশ্চিত হওয়া যে, ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে না। ইরানের পক্ষ থেকে এ ধরনের অভিযোগ নাকচ করে দেয়া সত্ত্বেও পাশ্চাত্য বারবার একই অভিযোগ করার পর দীর্ঘদিনের আলোচনা শেষে পরমাণু সমঝোতা সই হয়।

ওই সমঝোতায় ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে সীমাবদ্ধতা আনার বিনিময়ে তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো।

কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প গত বছরের মে মাসে ওই সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেন। তিনি ইরানের ওপর আগের সব নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। সে ঘটনার এক বছর পর মার্কিন প্রেসিডেন্টের বরাত দিয়ে জন বোল্টন আবার দাবি করলেন, ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে সে লক্ষ্যে চেষ্টা করছেন ট্রাম্প।

জন বোল্টন লন্ডনে দেয়া তার সাক্ষাৎকারে আরো দাবি করেন, ইরানের পক্ষ থেকে মার্কিন অবস্থানগুলোতে হামলা চালানোর আশঙ্কা এখনো একেবারে শেষ হয়ে যায়নি। তবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি শক্তিশালী করার ফলে সে আশঙ্কা অনেকাংশে কমে গেছে।

সূত্র: পার্স টুডে

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension