আন্তর্জাতিকপ্রধান খবরযুক্তরাষ্ট্র

ভারতীয়দের জন্য সহজ হতে পারে আমেরিকার ভিসা

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয়দের জন্য ভিসা পদ্ধতি সহজ করতে চলেছে আমেরিকা। পয়লা সেপ্টেম্বর থেকে ভিসা আবেদনকারীদের আর বাধ্যতামূলক ইন্টারভিউ দিতে হবে না বলে জানিয়েছে তারা। এর জন্য ভারতীয়দের ভিসা সংক্রান্ত কাজ আরও সহজ হবে বলে জানানো হয়েছে।

আমেরিকা কনস্যুলেটের তরফ থেকে জানানো হয়েছে, এর ফলে যে সকল ভারতীয়রা নতুন ভিসার বা নবীকরণের জন্য আবেদন করেছেন তাদের ভিসা পাওয়ার ক্ষেত্রে আরও কম সময় লাগবে।

আরও জানানো হয়েছে, ভিসা নবীকরনের ক্ষেত্রে চোদ্দ বছরের নীচে যে সকল বাচ্চা এবং ঊনআশি বছরের উপরে যারাই আবেদন করবেন তারা ভিসা ইন্টারভিউয়ের জন্য ছাড় পাবেন বলে জানানো হয়েছে। কেবলমাত্র মধ্যবয়স্কদের ইন্টারভিউ দিতে হবে বলে জানিয়েছে তারা।

যদিও, সংবাদমাধ্যমের তরফ থেকে পাঠানো ইমেলের কোন উত্তর আমেরিকা কনস্যুলেট এবং ভিএফএস গ্লোবাল( যারা ভারতে আমেরিকার ভিসা প্রসেসিং করে থাকে) দেয় নি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension