বাংলাদেশ

ঢাকায় খোকার জানাজার সময়সূচী

রূপসী বাংলা নিউজ ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার মৃত্যুতে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামীকাল বুধবার ঢাকাসহ সারাদেশে শোক দিবস পালন করা হবে। নেতাকর্মীরা কালোব্যাজ ধারণ করবেন। একইসাথে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কোরআন খতমের আয়োজন করা হবে।

মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।

রুহুল কবির রিজভী বলেন, বৃহস্পতিবার সকাল ৮ টা ১০ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরহুমের লাশ গ্রহণ করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

এরপর সাদেক হোসেন খোকার জানাজার নামাজের সময়সূচি ৭ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। এরপর দুপুর ১২টায় তাকে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। বাদ জোহর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নামাজে জানাজা হবে। দুপুর ৩টায় নামাজে জানাজা হবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবনে। পরে বাদ আসর গোপীবাগ নিজ বাসা হয়ে ধূপখোলা মাঠে জানাজা শেষে জুরাইন গোরস্তানে নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, কাজী আবুল বাশার প্রমুখ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension