প্রধান খবরবাংলাদেশ

‘জামিন পেলে চিকিৎসার জন্য বিদেশ যাবেন খালেদা জিয়া’

রূপসী বাংলা নিউজ ডেস্ক: চিকিৎসকরা নিয়মিত আসলেও বেগম খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে না বলে দাবি করেছেন তার বোন বেগম সেলিমা ইসলাম। জামিন পেলে চিকিৎসার জন্য তাকে বিদেশ নেওয়া হবে বলেও জানান তিনি।

বুধবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল বিএসএমএমইউ বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সেলিমা ইসলাম।

বেগম সেলিমা ইসলামসহ তার পরিবারের কয়েকজন বেলা সোয়া তিনটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আসেন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে। প্রায় ঘন্টাখানেক তারা সেখানে অবস্থান করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেলিমা ইসলাম। এসময় বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার ও উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে সেলিমা ইসলাম বলেন, তার শরীর ভালো না, হাতের আঙ্গুল গুলো বেঁকে গেছে। পায়ের আঙ্গুল বেঁকে গেছে প্রায় অসম্ভব ব্যথা অনুভব করছে। উঠে দাঁড়াতে পারছে না, সোজা হয়ে বসতে পারছে না এই অবস্থা তার। তার উন্নত চিকিৎসা দরকার।

তিনি বলেন, চিকিৎসকরা নিয়মিত আসছেন। কিন্তু তার চিকিৎসার কোনো উন্নতি হয়নি। হাত-পা বেঁকে যাচ্ছে হাতের আঙ্গুলগুলো দিয়ে সে নিজে তুলে খেতে পারছেন না, চলাফেরা করতে পারছেন না, উঠে দাঁড়াতে পারছেন না।

এক প্রশ্নের জবাবে সেলিমা ইসলাম বলেন, যদি তার জামিন হয় নিশ্চয় তিনি বিদেশে যাবেন। আমরা তো চাচ্ছি তাকে বিদেশে পাঠাতে। কারণ তার যে অবস্থা হয়েছে, উঠে দাঁড়াতে পারছেন না, সে নিজে হাতে তুলে খেতে পারে না।

স্বজনদের মধ্যে উপস্থিত ছিলেন-বেগম খালেদা জিয়ার মেঝ বোন বেগম সেলিমা ইসলাম, খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার, ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, খালেদা জিয়ার ভাইয়ের ছেলে অভিক ইস্কান্দারসহ পরিবারের ৫ জন সদস্য।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension