আঞ্চলিকপ্রধান খবরবাংলাদেশ

দ্বিতীয় স্ত্রীকে তালাক দেয়ায় স্বামীকে দুধ দিয়ে গোসল

এক যুবককে দ্বিতীয় স্ত্রীকে তালাক দেয়ায় তাকে দুধ দিয়ে গোসল করিয়ে বরণ করে নিয়েছেন তার প্রথম স্ত্রী। ঘটনাটি ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলায়।
 
এ সময় প্রথম স্ত্রীর সঙ্গে এলাকাবাসী রাতভর ঢাকঢোল পিটিয়ে আনন্দ-উল্লাসে মেতে ওঠে। গানবাজনা ও আনন্দ-উল্লাসের সঙ্গে ওই গ্রামে রাতভর চলে খিচুড়ি উৎসব। রোববার রাতে উপজেলার মাওনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সিংগারদিঘি গ্রামে এ ঘটনা ঘটে।
 
গ্রামবাসী জানান, সিংগারদীঘি গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে আজিজুল হক (৩৭)। তিনি ২০০১ সালে পার্শ্ববর্তী ছলিংমোড় এলাকার আবদুল মজিদের মেয়ে তাজনাহারকে বিয়ে করেন। বিয়ের পর সুখ-স্বাচ্ছ্যন্দ্যেই কাটে তাদের সংসার। ওই দম্পতির ঘরে দু’জন সন্তান আছে।
 
কিন্তু ২০১৩ সালে স্বামী-স্ত্রীর মধ্যে সামান্য কথাকাটাকাটি থেকে মনোমালিন্যের সৃষ্টি হয়। এলাকার কিছু লোকের প্ররোচণায় তিনি শিউলী আক্তার নামে একজনকে দ্বিতীয় বিয়ে করেন।
 
দ্বিতীয় বিয়ের পর থেকেই সংসারে ঝগড়াঝাটি লেগে থাকত। পরে আজিজুল নিজের ভুল বুঝতে পেরে আইনিভাবে দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স দেন।
 
এ বিষয়ে আজিজুল হক বলেন, দ্বিতীয় বিয়ে করার পর থেকে সংসারে অশান্তি শুরু হয়। শান্তি ফেরাতে দ্বিতীয় স্ত্রীকে তালাক দিয়েছি। আমি ভালো হয়ে গেছি। জীবনে আর বিয়ে করব না। আল্লাহ আমাকে ক্ষমা করুক। পাশাপাশি জীবনে কেউ যেন দুই বিয়ে না করে তার অনুরোধ রইল।
 
তিনি আরও বলেন, আগের ভুল থেকে পরিশুদ্ধ হয়ে নতুন করে জীবন শুরু করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গ্রামের মানুষ নিজেরাই আয়োজন করে ডাকঢোল পিটিয়ে খিচুড়ি খেয়েছেন। পাশাপাশি প্রথম স্ত্রী রোববার রাতেই দুধ দিয়ে গোসল করিয়ে আমাকে বরণ করেছেন।।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension