আন্তর্জাতিকপ্রধান খবর

ভারতের মূলধারার গণমাধ্যম মুসলিমবিরোধী প্রচারণা চালাচ্ছে: অরুন্ধতী রায়

'দ্য গড অব স্মল থিংস' খ্যাত এই লেখক বিখ্যাত ব্যবসা-বাণিজ্যবিষয়ক দৈনিক পত্রিকা ফিন্যান্সিয়াল টাইমসে লেখা নিজের কলামে বলেছেন, এটি মুসলিমদের কলঙ্কিত করার চক্রান্ত।'

দিল্লির তাবলিগ জামাতে অংশ নেওয়া কয়েক জনের শরীরে নভেল করোনাভাইরাস পাওয়ার পর ভারতের কয়েকটি সংবাদমাধ্যমে যেভাবে খবর প্রচারিত হচ্ছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বুকারজয়ী ভারতীয় ঔপন্যাসিক ও লেখক অরুন্ধতী রায়।

‘দ্য গড অব স্মল থিংস’ খ্যাত এই লেখক বিখ্যাত ব্যবসা-বাণিজ্যবিষয়ক দৈনিক পত্রিকা ফিন্যান্সিয়াল টাইমসে লেখা নিজের কলামে বলেছেন, এটি মুসলিমদের কলঙ্কিত করার চক্রান্ত।

‘দ্য প্যানডেমিক ইজ আ পোর্টাল’ শিরোনামের নিবন্ধে অরুন্ধতী লিখেছেন, ‘এখানে (ভারতে) অর্থনৈতিক দুরাবস্থা চলছে। চলছে রাজনৈতিক অস্থিরতা। এর ভেতর মূলধারার গণমাধ্যম ২৪/৭ ঘণ্টা মুসলিম বিরোধী ক্যাম্পেইন মেশাচ্ছে। তাবলিগ জামাত নামের একটি সংগঠন লকডাউনের আগে যে সভা করেছে ভাইরাস ছড়ানোর জন্য তাকে সুপার স্প্রেডার বলা হচ্ছে।’

অরুন্ধতীর শঙ্কা, করোনাভাইরাসে ভারতের আরও বিপদ হবে। মানুষ ঘরে অসুস্থ হয়ে সেখানেই মারা যাবে। এমন অনেক গল্প কোনওদিন জানা যাবে না।

এদিকে দেশটিতে করোনাভাইরাস সংক্রমণ লাফিয়ে বাড়ছে। প্রতি ঘণ্টায় প্রায় ২০ জন করে এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৭৭৮ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১২৯ জন।◉

 

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension