আঞ্চলিকবাংলাদেশ

সাভারে গৃহবধূকে গণধর্ষণ, ৫ জন আটক

সাভারের আশুলিয়ায় গণধর্ষণের শিকার হয়েছেন এক নারী। এ ঘটনায় অভিযুক্ত সাতজনের মধ্যে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার (৯ অক্টোবর) সকালে আশুলিয়া থানার ডিউটি অফিসার জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিষয়টি নিশ্চিত করে ডিউটি অফিসার জসিম উদ্দিন জানান, মিরপুরের বাসিন্দা ওই গৃহবধূর সঙ্গে মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এক যুবক। আশুলিয়ার রুস্তমপুরের বাসিন্দা ওই যুবক গত ২৪ সেপ্টেম্বর ওই নারীকে নিজ এলাকায় ডেকে নেন। পরে একটি নির্জন জঙ্গলে নিয়ে ওই নারীকে সাত বন্ধু মিলে ধর্ষণ করে।

অভিযুক্তদের গ্রেপ্তারে বৃহস্পতিবার রাতভর আশুলিয়ার রুস্তমপুরে অভিযান চালানো হয়। এ সময় আটক করা হয় পাঁচজনকে। অন‌্য দুজনকেও আটকের চেষ্টা চলছে।

আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারীকে গণধর্ষণের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension