আঞ্চলিকবাংলাদেশ

বেগমগঞ্জে পুলিশের ওপর হামলা

নোয়াখালীর বেগমগঞ্জের আমানউল্যাপুর ইউনিয়নের উত্তর অভিরামপুর গ্রামে শিশুকে মারধরের ঘটনা তদন্ত করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা।

মঙ্গলবার বিকেলে হামলার ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় হামলার নায়ক ফুয়াদ ও কফিলকে পুলিশ আটক করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, অভিরামপুর গ্রামের মজিবুর রহমান রুবেলের স্কুলপড়ুয়া ১০ বছরের শিশুকে একই গ্রামের ফুয়াদের নেতৃত্বে বখাটে সন্ত্রাসীরা ১৪ অক্টোবর মারধর ও নির্যাতন করে।

এ ঘটনার বিচার দাবীতে শিশুর বাবা বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ তদন্তে এএসআই সাকিবুল ইসলামসহ দুই পুলিশ সদস্য ঘটনাস্থলে যান। তারা ঘটনার স্বাক্ষ্য প্রমাণে সত্যতা পেলে একপর্যায়ে ফুয়াদ ও কফিলের নেতৃত্বে তাদের ওপর হামলা হয়। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ফুয়াদসহ দু’জনকে আটক করা হয়েছে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension