বাংলাদেশ

‘মাইন্ড এইড’ হাসপাতালের লাইসেন্স নেই

রাজধানীর আদাবরের যে মানসিক হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে কর্মচারীদের পিটুনিতে এএসপি আনিসুল করিম নিহত হয়েছেন, সেটির কোনও লাইসেন্স নেই বলে জানিয়েছে পুলিশ।

এছাড়া ‘মাইন্ড এইড’ নামের ওই মানসিক রোগ নিরাময় কেন্দ্রটি এতদিন মানসিক চিকিৎসক ছাড়াই চলছিল। কো-অর্ডিনেটর, কো-ম্যানেজার ও ওয়ার্ডবয়দের দিয়ে হাসপাতাল চালাচ্ছিল পরিচালক পর্ষদ।

মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে ডিএমপির তেজগাঁও জোনের ডিসি হারুন অর রশীদ এসব তথ্য জানান।

তিনি বলেন, হাসপাতালটির কোনও কাগজপত্র নেই, ডাক্তার নেই। এ ধরনের হাসপাতাল চালানোর জন্য যেসব লাইসেন্স থাকা দরকার, তা নেই। মাদকদ্রব্য অধিদফতরের কোনও লাইসেন্সও তাদের নেই।

ডিসি হারুন বলেন, হাসপাতালটির পরিচালক পর্ষদ কোঅর্ডিনেটর, কোম্যানেজার ও ওয়ার্ডবয়দের দিয়ে হাসপাতাল চালাচ্ছিল; যারা মেডিকেলে লেখাপড়া করে নি। আমরা সবাইকে গ্রেফতার করেছি। এখন তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension