বাংলাদেশ

রাজধানী ঢাকায় বাসে আগুন

ঢাকা-১৮ আসনে উপনির্বাচন চলার মধ্যেই রাজধানীতে বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্থানে ৭টি বাসে আগুন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা থেকে বিকাল ৫টার মধ্যে এসব ঘটনা ঘটে।

সর্বশেষ বিকাল ৪টা ৩২ মিনিটে রাজধানীর প্রগতি সরণির বারিধারা এলাকায় ভিক্টর পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভান।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল শিকদার বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে যুগান্তরকে বলেন, বংশাল, শাহবাগ, মতিঝিল, খিলগাঁও, সচিবালয়ের ৫ নম্বর গেটের সামনে, গুলিস্তান জিরো পয়েন্টে মোট ৭টি বাসে আগুন দেয়া হয়েছে।

তিনি বলেন, খবর পেয়ে আমাদের কর্মীরা সেখানে গিয়ে আগুন নিভিয়েছেন। কেউ হতাহত হন নি। যেসব গাড়িতে আগুন দেওয়া হয়েছে, তার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের একটি গাড়িও আছে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension