নিউ ইয়র্ক

কুইন্স হাসপাতালে বিছানা ও আরও হাসপাতাল নির্মাণের দাবী

করোনা ভাইরাস মহামারীতে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা পেতে কুইন্স বরোর বিভিন্ন হাসপাতালে বিছানার সংখ্যা বাড়ানোর দাবী তুলেছেন স্থানীয়রা। পাশাপাশি ওই এলাকায় আরও হাসপাতাল নির্মাণের কথাও বলেন তারা।

সম্প্রতি রাইজ অ্যান্ড রেসিস্ট নামের একটি গ্রুপ হাসপাতালগুলোতে রোগীর তুলনায় বেড সংখ্যা কম- এমন একটি অভিযোগ আমলে নিয়ে গেল ২৬ ডিসেম্বর সরেজমিনে খোঁজখবর নেয়।

পরে রাইজ অ্যান্ড রেসিস্ট এ উপলক্ষে একটি র‌্যালি করে। র‌্যালিতে স্থানীয়রা স্বতঃস্ফূর্ত অংশ নেন। এ সময় র‌্যালিতে অংশগ্রহণকারীরা ‘হাসপাতালে বডি ব্যাগ নয়, বেড চাই’ বলে শ্লোগান দেন।

নিউ ইয়র্ক রাজ্যের পরিসংখ্যান অনুযায়ী কুইন্স হাসপাতালে প্রতি এক হাজার মানুষের জন্য ১ দশমিক ৭টি বেড রয়েছে।

অথচ ম্যানহাটনে প্রতি ১ হাজার মানুষের জন্য ৫ দশমিক ৮টি বেড রয়েছে বলে জানা গেছে।

এর ফলে বর্তমান মহামারী পরিস্থিতিতে কুইন্সে বসবাসকারীদের ওপর এর মারাত্মক প্রভাব পড়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন।

সমাজকর্মীরা জানান, গেল ২০ বছরে চারটি হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে। তারা অবিলম্বে ওই এলাকায় আরও হাসপাতাল নির্মাণের আহ্বান জানান।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension