আঞ্চলিকবাংলাদেশ

প্রেমিকের মাকে তুলে নিয়ে প্রেমিকার বাবার ধর্ষণ!

ছবির গল্প কাহিনী মনে হলেও ঠিক তার বিপরীত মুখি। পাবনার সাঁথিয়ায় প্রেমিকার বাবা প্রেমিকের মাকে তুলে নিয়ে ধর্ষণ করেছে এমন অভিযোগ উঠে এসেছে।

ভালোবেসে গত (৫ মার্চ) উপজেলার রসুলপুর গ্রামের এক তরুণী তার প্রেমিক গোলাবাড়িয়া গ্রামের এক তরুণের সঙ্গে পালিয়ে যায়।

এর জের ধরে ৮ মার্চ ভোরে ঐ তরুণের মাকে জোরপূর্বক বাড়ি থেকে তুলে নিয়ে যায় প্রেমিকার বাবা ও তার লোকজন। তিন সন্তানের জননীর প্রেমিকের মাকে পরিবার লোকজন অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে সাঁথিয়া থানায় ঘটনাটি জানায়। এরপর থানা পুলিশ ও স্থানীয় চেয়ারম্যানের সহায়তায় প্রেমিকার মাকে উদ্ধার করে বাড়িতে পাঠিয়ে দেয়।

পরিবারের সদস্যরা জানান, অনেক খোঁজাখুঁজি পর ভোক্তাভুগী বাড়িতে আসার পর তিনি অসুস্থ হয়ে পড়লে সোমবার সন্ধ্যায় তারা তাকে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। মেডিক্যাল কর্মরত ডাক্তাররা জানান, ঐ নারীকে যৌন নির্যাতন শিকার হয়েছেন। পরিবারের সদস্যরা আরো জানান, নির্যাতনের বিষয়ে মুখ খুললে ১০ দিন পর আবারও তাকে তুলে নিয়ে যাবে বলে ঐ নারীকে হুমকি দিয়েছেন।

ঐ নারীর পরিবারের এক সদস্য বলেন, আমরা ব্যাপারটা থানায় বারবার জানানোর পরও পুলিশ মামলা নেয়নি। তারা বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করতে বলেন। ঐ নারী নিজেও সাংবাদিকদের জানান, তাকে ধর্ষণ করা হয়েছে এবং ভয়ভীতি দেখানো হয়েছে।

ঘটনার দুই দিন পর বুধবার ধর্ষিতা বাদী হয়ে সাঁথিয়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন (মামলা নং ১১)। সাঁথিয়া থানার ওসি আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, থানায় ধর্ষণের মামলা হয়েছে। আসামিদের আটকের চেষ্টা চলছে। বৃহস্পতিবার ওই নারীর ডাক্তারী পরীক্ষা করা হবে। মামলা গ্রহণে বিলম্বের কথা তিনি অস্বীকার করেন।❐

জুমবাংলা

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension