বাংলাদেশ

তুরিন আফরোজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে

রূপসী বাংলা ডেস্ক:আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে যুদ্ধাপরাধীর সঙ্গে গোপন বৈঠকের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানালেন আইনমন্ত্রী আনিসুল হক।

ব্যারিস্টার তুরিন আফরোজের বিষয়ে আনীত অভিযোগ সংক্রান্ত কোনও তদন্ত প্রতিবেদন পেয়েছেন কিনা বুধবার সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, তার বিরুদ্ধে অভিযোগের নথি আইন মন্ত্রণালয়ে পৌঁছেছে। এটি আমরা পর্যালোচনা করব, আইনি প্রক্রিয়ায় দেখব। আইন যেটা বলে সেভাবেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউর ব্যারিস্টার তুরিন আফরোজ মানবতাবিরোধী এক অপরাধীর সঙ্গে গোপনে বৈঠক করেছেন বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং পাসপোর্ট অধিদফতরের সাবেক মহাপরিচালক (ডিজি) মুহাম্মদ ওয়াহিদুল হককে গত ২৪ এপ্রিল গ্রেফতার করা হয়। পরদিন ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠান।

গত ১১ নভেম্বর ব্যারিস্টার তুরিন আফরোজকে মানবতাবিরোধী অপরাধের আসামি ওয়াহিদুল হকের বিরুদ্ধে করা মামলা পরিচালনার দায়িত্ব দেয়া হয়।

এরপর তুরিন আফরোজ আসামির সঙ্গে গোপনে সাক্ষাৎ করেন। ওইসময় আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ রয়েছে জানিয়ে তাকে পালিয়ে যেতে বলেন এবং তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন।

তার বিরেুদ্ধে এ অভিযোগের ফাইল বর্তমানে মন্ত্রণালয়ে রয়েছে।

এদিকে বিষয়টি নিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এটা যদি সত্যি হয় তবে মন্ত্রণালয় অবশ্যই পদক্ষেপ নেবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension