বাংলাদেশ

তিন মামলায় খালেদার জামিন চেয়ে আবেদন

রূপসী বাংলা ডেস্ক:কুমিল্লার দুটি নাশকতার ও নড়াইলের একটি মানহানির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন তার আইনজীবীরা।

আদালতের অনুমতি নিয়ে রোববার সকালে পৃথক এ তিন মামলায় আবেদন দাখিল করা হয় বলে জানিয়েছেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদন তিনটি শুনানির জন্য আগামীকাল (২১ মে) কার্যতালিকায় আসতে পারে।

এর আগে নিম্ন আদালতে তিন মামলায় বেগম খালেদা জিয়ার জামিন চেয়েছিলো খালেদা জিয়ার আইনজীবীরা। কিন্তু জামিন আবদনের শুনানি গ্রহণ করলেও অধিকতর শুনানির জন্য রাখা হয়। এ অবস্থায় রোববার হাইকোর্টে জামিন চেয়েছেন তার আইনজীবীরা।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডাদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫। বয়স ও সামাজিক মর্যাদার কথা বিবেচনা করে আদালত তাঁকে এই দণ্ডাদেশ দেন। এরপর থেকে খালেদা জিয়া নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে আছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension