ভারত

করোনা বিধি-নিষেধের মধ্যেই স্কুল খুলছে পশ্চিমবঙ্গে

করোনা বিধি-নিষেধের মধ্যেই স্কুল খোলার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনোমিক টাইমস সোমবার এ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সোমবার এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় আগামী ৩ ফেব্রুয়ারি অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল খুলে দেওয়া হবে।
বৃহস্পতিবার থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতেও সশরীরে ক্লাস শুরু হবে বলে জানান তিনি।

পঞ্চম থেকে সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীদের ক্লাস শুরুর বিষয়ে পাড়ায় পাড়ায় নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষকেরা ব্যবস্থা নেবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি।

এদিকে, রাত্রীকালীন কারফিউয়ের সময় ১০টা থেকে কমিয়ে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত করা হয়েছে। বিধি-নিষেধ চলাকালে ৭৫ শতাংশ কর্মী নিয়ে খুলতে পারবে সরকারি ও বেসরকারি অফিস।

এছাড়া সিনেমা হলগুলোতে আসন সংখ্যা বাড়িয়ে ৭৫ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অডিটোরিয়াম, রেস্তরাঁ এবং পানশালাতেও অতিথি সংখ্যায় ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। ক্রীড়া ক্ষেত্রে মোট আসনের ৭৫ শতাংশ দর্শকদের জন্য খুলে দেওয়া যাবে।

এদিকে, রাজনৈতিক এবং সাংস্কৃতিক কর্মসূচিতে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার ঘোষণা। রাস্তার মিটিং মিছিলে ২০০ জনের বিধি-নিষেধ জারি থাকবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension