যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনায় শপিংমলে গুলিতে আহত ১৪

যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যের কলাম্বিয়া শহরে একটি শপিংমলে গোলাগুলির ঘটনায় ১৪ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন ১০ জন এবং তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় শনিবার দুপুরে এই ঘটনা ঘটে। খবর গার্ডিয়ানের।

গুলি করার দায়ে পুলিশ ২২ বছর বয়সি এক যুবককে গ্রেফতার করেছে।

কলম্বিয়ার পুলিশ প্রধান উইলিয়াম হলব্রুক বলেছেন, কলম্বিয়ানা সেন্টার মলে গুলির ঘটনাটি সন্ত্রাসী হামলা নয়। আগে থেকেই একে অপরকে চেনেন এমন একদল সশস্ত্র ব্যক্তির মধ্যে ওই সংঘর্ষ হয়েছে।

তিনি আরও বলেন, গোলাগুলির প্রকৃত কারণ এখন পর্যন্ত জানা যায়নি। এক সংবাদ সম্মেলনে উইলিয়াম হলব্রুক বলেন, এ ঘটনায় কোনো প্রাণহানি হয়নি। তবে ১০ জন বন্দুকের গুলিতে আহত হয়েছেন এবং তাদের মধ্যে আটজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে দু’জনের অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল অবস্থায় রয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension