যুক্তরাষ্ট্র

এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদে ফিরলেন জেনসেন হুয়াং

এনভিডিয়ার বিনিয়োগকারীদের জন্য নির্ধারিত ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, হুয়াংয়ের সঙ্গে ধারাবাহিক আলোচনা ও বৈঠকের পর তার বক্তব্যের স্বচ্ছতা এবং এনভিডিয়াকে নেতৃত্ব দেয়ার সক্ষমতা সম্পর্কে সন্তুষ্ট হয়েছে পরিচালনা পর্ষদ।

নানা নাটকীয়তার পর প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে জেনসেন হুয়াংকে পুনর্বহাল করেছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। সেইসঙ্গে তাকে কোম্পানির প্রেসিডেন্ট ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও দায়িত্ব ফিরিয়ে দেয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে এনভিডিয়া। খবর সিএনএন।

প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ জানিয়েছে, এ সিদ্ধান্ত নেয়ার আগে যুক্তরাষ্ট্র সরকারের ‘উচ্চপর্যায়ের কর্মকর্তাদের’ কাছ থেকে মতামত নেয়া হয়েছে। হুয়াং জাতীয় নিরাপত্তার জন্য কোনো ঝুঁকি তৈরি করেন না বলেও তারা আত্মবিশ্বাসী।

এনভিডিয়ার বিনিয়োগকারীদের জন্য নির্ধারিত ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, হুয়াংয়ের সঙ্গে ধারাবাহিক আলোচনা ও বৈঠকের পর তার বক্তব্যের স্বচ্ছতা এবং এনভিডিয়াকে নেতৃত্ব দেয়ার সক্ষমতা সম্পর্কে সন্তুষ্ট হয়েছে পরিচালনা পর্ষদ।

হুয়াংকে পুনর্বহালের সিদ্ধান্ত পরিচালনা পর্ষদের আগের অবস্থান থেকে বড় ধরনের সরে আসার ইঙ্গিত দিচ্ছে। গত সপ্তাহে এনভিডিয়ার আয়ের হিসাবসংক্রান্ত এক সম্মেলনে নবনিযুক্ত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হার্ভি জোনস জানিয়েছিলেন, হুয়াংয়ের স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত পরিচালনা পর্ষদ সর্বসম্মতিক্রমে গ্রহণ করেছে। তাকে পুনর্বহালের কোনো পরিকল্পনাও তাদের নেই।

স্বপদে পুনর্ববহাল হওয়ার পর এক বিবৃতিতে কোম্পানির বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেনসেন হুয়াং। তিনি বলেন, একটি নতুন শিল্প বিপ্লবের সূচনালগ্নে এনভিডিয়াতে ফিরে এসে বিশ্বের অন্যতম প্রভাবশালী একটি প্রযুক্তি কোম্পানির নেতৃত্ব দিতে পেরে আমি সম্মানিত বোধ করছি।

তিনি আরো বলেন, আমি আমাদের কর্মচারী, শেয়ারহোল্ডার, শিল্পক্ষেত্রের নেতৃত্ব এবং বিশ্বজুড়ে থাকা অংশীদারদের প্রতি তাদের অসাধারণ সমর্থনের জন্য গভীরভাবে কৃতজ্ঞ। সর্বোপরি, আমি আমার পরিবারের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞ। আমি কাজে ফেরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension