আন্তর্জাতিক

ইরানে এখনই হামলার প্রয়োজন দেখছেন না আইজেনকোট, নারাজ নেতানিয়াহু

ইরানের বিরুদ্ধে এই মুহূর্তে তড়িঘড়ি করে কোনো সামরিক অভিযানে যাওয়ার প্রয়োজন দেখছেন না ইসরাইলের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী গাদি আইজেনকোট।

নতুন সরকার গঠনের তোড়জোড়ের মধ্যেই সোমবার (২৩ নভেম্বর) তিনি এমন মন্তব্য করেন। তবে তার এই কথার সঙ্গে একমত হতে পারেননি দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু; বরং বিপদকে খাটো করে না দেখার জন্য পাল্টা সতর্কবার্তা দিয়েছেন তিনি।

জেরুজালেমে ইসরাইলি পার্লামেন্টে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাবেক সেনাপ্রধান আইজেনকোট জানান, ইরানের হুমকি ইসরাইলের জন্য সবচেয়ে বড় বিপদ ঠিকই। কিন্তু নতুন সরকার গঠনের আগেই সামরিক হামলা চালাতে হবে—এমন কোনো সরাসরি বা তাৎক্ষণিক বিপদ তিনি এই মুহূর্তে দেখছেন না।

অন্যদিকে, সেদিনই পার্লামেন্টের আরেক ব্রিফিংয়ে নেতানিয়াহু দেশের সামনে থাকা ‘গুরুতর ও মারাত্মক হুমকিগুলোর’ কথা মনে করিয়ে দেন। তিনি বলেন, চারপাশে ঘিরে থাকা এসব তাৎক্ষণিক বিপদকে যারা হালকাভাবে দেখছেন, তারা কেবল রাজনৈতিক ফায়দা লুটতেই এমন কথা বলছেন। আইজেনকোট যখন নতুন জোট সরকার গঠনের চেষ্টা করছেন, ঠিক সেই সময়ে সবাইকে নিয়ে একটি জাতীয় ঐক্যের সরকার গড়ার ডাক দেন নেতানিয়াহু।

সূত্র: আল-আরাবিয়া

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension