বাংলাদেশরাজনীতি

জ্যোতিকা জ্যোতিকে ১০ দিনের রিমান্ডে চায় ডিবি

জুলাই আন্দোলনে হত্যাচেষ্টার মামলায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের এসআই মুর্শিদুল আলম সোমবার (২৩ নভেম্বর) তার রিমান্ড চেয়ে আবেদন করেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম শুনানির জন্য বুধবার (২৫ নভেম্বর) দিন ধার্য করেছেন বলে প্রসিকিউশন বিভাগের এসআই কামাল উদ্দীন জানিয়েছেন।

পাঁচটি কারণে তার রিমান্ড আবেদনের কথা বলেছে পুলিশ। সেগুলো হল- এজাহারনামীয় পলাতক আসামিদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা সংগ্রহ, তাদের অবস্থান শনাক্ত করা। সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি ও আসামিদের ভূমিকা, পারস্পরিক যোগাযোগ এবং ঘটনার পূর্বাপর কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহ করা। মামলার প্রকৃত ঘটনা উদঘাটন, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আগ্নেয়াস্ত্র ও অন্যান্য আলামতের বিষয়ে তথ্য সংগ্রহ এবং সেগুলো উদ্ধার করা।

এছাড়া জ্যোতিকা জ্যোতির কথিত সংশ্লিষ্টতা যাচাই, সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ, প্রাসঙ্গিক তথ্য ও নথিপত্রের সত্যতা যাচাই এবং তদন্তের প্রয়োজনীয় অন্যান্য তথ্য উদঘাটন করা। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অর্থের যোগান, যোগাযোগ ও সমন্বয়ের বিষয়ে এজাহারে আনা অভিযোগ যাচাই এবং সংশ্লিষ্টদের ভূমিকা নির্ধারণ করা।

গত ১৮ নভেম্বর রাতে উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসা থেকে জ্যোতিকে গ্রেপ্তার করা হয়। তাকে জুলাই আন্দোলনে এনামুল হক নামের একজনকে হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

মামলায় অভিযোগ করা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। তাদের ওপর গুলি চালানো হয়। তখন এনামুল হকের পায়ে গুলি লাগে। পরে হাসপাতালে চিকিৎসা নেন।

এ ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নামে ঢাকার আদালতে মামলা করেন এনামুল। নাম ছাড়া আসামি করা হয় তিন থেকে চারশ জনকে। মামলায় চিত্রনায়িকা অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খান ও জ্যোতিকা জ্যোতিকেও আসামি করা হয়। এসব অভিনেতা-অভিনেত্রীদের বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে অভিযোগ করা হয়েছে মামলায়।

মামলায় অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, সোহানা সাবা জামিনে রয়েছেন। এজাহারভুক্ত ২১৬ নম্বর আসামি জ্যোতিকা জ্যোতি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension