বিনোদন

শাকিরা আর পিকের কঠিন আইনি লড়াই শুরু হতে যাচ্ছে

গত কয়েক সপ্তাহ ধরে গণমাধ্যমের হেডলাইন জুড়ে আছেন বিখ্যাত সেলিব্রিটি জুটি শাকিরা ও পিকে।

সেই ২০১০ সালে সম্পর্কে জড়ানোর পর থেকেই তাদের নিয়ে আলোচনার শেষ নেই। কিন্তু সম্প্রতি এ জুটি সংবাদে এসেছেন তাদের আলাদা হয়ে যাওয়ার খবর নিয়ে। ফুটবলার পিকে’র পরকীয়ার কারণে সম্পর্ক এখন চূড়ান্তভাবে সমাপ্তির পথে।

এ মুহুর্তে সবার মনোযোগ এ জুটির দুই সন্তানের কাস্টডির ওপর। গায়িকা শাকিরা ও ফুুটবলার পিকে দুজনেই সন্তানদের নিজের সঙ্গে রাখার জন্য ইতোমধ্যে আইনজীবী ঠিক করেছেন।

পিকে ও শাকিরা দুজনেই এ বিষয়ে পারদর্শী এমন দুইটি আইনি ফার্মের দ্বারস্থ হয়েছেন বলে জানা গেছে।

তবে এ জুটি পরিষ্কার করে জানিয়েছেন, এসব আইনি প্রক্রিয়ার কারণে তাদের সন্তানদের যেন কোনো অসুবিধা না হয় সেদিকে তারা খেয়াল রাখবেন। তাই আইনি প্রক্রিয়া তারা দ্রুত শেষ করতে চান।

শাকিরা জানিয়েছেন তিনি মিয়ামিতে ফিরে গিয়ে নতুনভাবে জীবন শুরু করতে চান। এদিকে সাবেক বার্সেলোনা তারকার ইচ্ছা তার সন্তানেরা বার্সেলোনায় থেকে পড়ালেখা চালিয়ে যাক।

গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শাকিরা-পিকে দুজনকেই সিদ্ধান্ত নিতে হবে তারা এ সমস্যার সমাধান আপসে চান, নাকি আইনি প্রক্রিয়ায় যেতে চান। আইনি প্রক্রিয়ায় হলে, তাদেরকে প্যাটার্নাল কাস্টডির জন্য আদালতের দ্বারস্থ হতে হবে।

আপাতত শাকিরা ও পিকে চূড়ান্তভাবে সবকিছু মিটিয়ে ফেলার আগে তাদের সম্ভাব্য শেষ ‘মুখোমুখি’ মুহূর্তগুলো কাটাচ্ছেন। তবে দুজনেই বর্তমানে কোনো বিষয় নিয়ে মুখ খুলছেন না।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension