প্রধান খবরযুক্তরাষ্ট্র

করোনায় আক্রান্ত হলেন ফার্স্ট লেডি জিল বাইডেন

স্বামী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পর এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফার্স্ট লেডি ড. জিল বাইডেন। মঙ্গলবার (১৬ আগস্ট) তার মুখপাত্র জানিয়েছেন, ফার্স্ট লেডির মৃদু উপসর্গ রয়েছে।

জিল বাইডেনের যোগাযোগ পরিচালক এলিজাবেথ আলেকজান্ডার বলেছেন, সোমবার তার নিয়মিত পরীক্ষায় করোনা নেগেটিভ আসে। কিন্তু এরপর সন্ধ্যা থেকে তার ঠাণ্ডার উপসর্গ দেখা দেয়। এরপর তার র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হলে ফলাফল নেগেটিভ আসে। কিন্তু পিসিআর টেস্টে করোনা পজিটিভ আসে।

এলিজাবেথ বলেছেন, জিল বাইডেন করোনার দুই ডোজ টিকাই নিয়েছেন। তিনি দুইবার বুস্টারও নিয়েছেন। এখন তিনি ফাইজারের অ্যান্টিভাইরাল ওষুধ প্যাক্সলোভিড সেবন করছেন৷ খবর সিএনএনের।

ফার্স্ট লেডি বর্তমানে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দক্ষিণ ক্যারোলিনার কিয়াওয়াহ দ্বীপে রয়েছেন। মঙ্গলবার আরও পরের দিকে একটি বিলে সই করার জন্য ওয়াশিংটনে ফিরে আসবেন বাইডেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension