জাতিসংঘবাংলাদেশ

বাংলাদেশের মানবাধিকার নিয়ে উদ্বেগ নেই জাতিসংঘের

মানবাধিকার নিয়ে বাংলাদেশের প্রতি জাতিসংঘের উদ্বেগ নেই বলে জানিয়েছে সদ্য বাংলাদেশ সফরকারী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার এবং চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেট। এক বিশেষ প্রতিবেদনে বিশ্বের কোন কোন দেশে মানবাধিকার নিয়ে জাতিসংঘের উদ্বেগ রয়েছে তা পুঙ্খানুপুঙ্খরূপে তুলে ধরেন তিনি। সেই তালিকায় নেই বাংলাদেশ।

আগামী বুধবার (৩১ আগস্ট) জাতিসংঘের মানবাধিকার অফিসের প্রধান হিসেবে চার বছরের মেয়াদ পূর্ণ হবে মিশেলের। এ উপলক্ষে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার গত বৃহস্পতিবার (২৫ আগস্ট) অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ প্রতিবেদন প্রকাশ করেন তিনি।

প্রতিবেদনে গুম-খুনের মতো বিশেষ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যেসব দেশে সংঘটিত হচ্ছে, তাও উপস্থাপিত হয়েছে। এসব দেশের মধ্যে আসেনি বাংলাদেশের নাম। মিশেলের প্রতিবেদনে বরং রোহিঙ্গা ইস্যুতে সর্বাধিক গুরুত্ব দেয়া এবং অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অধিকার বিষয়ক মানবাধিকারের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করে প্রকারান্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এসব ক্ষেত্রে নানা যুগান্তকারী অর্জনকে বিশেষভাবে স্বীকৃতি দেয়া হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension