যুক্তরাষ্ট্র

কলোরাডো বারে গাড়ি হামলায় নিহত ১

রোববার (৯ অক্টোবর) ভোরে যুক্তরাষ্ট্রের কলোরাডো বারের বাইরে জড়ো হওয়া ভিড়ের মধ্য দিয়ে একজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একটি পিক-আপ ট্রাক চালায়। এতে একজন নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন। কলোরাডো পুলিশ কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানায় এবিসি নিউজ।

জেফারসন কাউন্টি শেরিফের অফিস জানায়, ডেনভারের পশ্চিম গোল্ডেন শহরে রোববার হামলার পরে রাত ১টা ৪০ মিনিটে ২৯ বছর বয়সী ড্রাইভার এবং ২৫ বছর বয়সী এক যাত্রীকে গ্রেফতার করা হয়।

প্রতিবেদনে বলা হয়, হামলার কিছুক্ষণ আগে রক রেস্ট লজের বাইরে বাউন্সাররা দুই সন্দেহভাজন ও আহত ব্যক্তিদের মধ্যে ঝগড়া থামানোর চেষ্টা করেন। এরপর সন্দেহভাজনরা পিক-আপে উঠে বারের সামনে পার্কিং স্পট থেকে ফিরে আসে এবং ইচ্ছাকৃতভাবে বার কর্মচারীসহ ভিকটিমদের ওপর গাড়ি চালায়।

ডেপুটিরা একজন ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় পায় এবং পরে তাকে ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত হওয়া চারজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও এ ঘটনায় আরও তিনজন সামান্যভাবে আহত হয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension