বাংলাদেশ

বাংলাদেশের মানুষের খাবারের অভাব নেই: খাদ্যমন্ত্রী

বাংলাদেশের মানুষের খাবারের অভাব নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শুক্রবার (২৮ অক্টোবর) বিকালে সাপাহার উপজেলার মিরাপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ২ নং গোয়ালা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

খাদ্যমন্ত্রী বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালিকে স্বাধীনতা এনে দিয়েছিলেন। শেখ হাসিনা স্বাধীনতার স্বপ্নপূরণে কাজ করে যাচ্ছেন। নিজের জীবনবাজি রেখে তিনি জনগণের অর্থনৈতিক মুক্তি তথা সমৃদ্ধ বাংলা গড়তে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

শেখ হাসিনা সকলের জন্য বাড়ি করে দিচ্ছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, এদেশে গৃহহীন কোন মানুষ থাকবে না। গরীব মানুষকে সরকার ১৫ টাকায় চাল দিচ্ছে। করোনাকালে সরকারের খাদ্য কর্মসূচির সফলতা তুলে ধরে তিনি বলেন, অনেকে আশংকা করেছিলেন করোনাকালে এদেশে না খেয়ে লাখ লাখ মানুষ মারা যাবে। কিন্তু করোনায় মৃত্যু হলেও খাদ্যের অভাবে কেউ মারা যায়নি।

তিনি আরো বলেন,রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব টালমাটাল। বিশ্বে খাদ্য শস্যের দাম প্রায় তিনগুণ বেড়ে গেছে। তারপরও সরকার চালের দাম যাতে না বাড়ে তার জন্য কাজ করছে। জনগণকে খাদ্যের অপচয় রোধ করতে এবং চাষযোগ্য জমির সর্বোচ্চ ব্যবহারে মনোযোগী হওয়ার আহবান জানান তিনি।

জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের আড়ালে পাকিস্তানের চর হিসেবে কাজ করেছেন। তার অনেক প্রমান এখন বেরিয়ে আসছে বলে উল্লেখ করেন সাধন চন্দ্র মজুমদার।

বিএনপিকে সন্ত্রাসীদেরদল উল্লেখ করে তিনি বলেন,যাদের হাতে রক্ত তাদের দ্বারা বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। উন্নয়নের জন্য শেখ হাসিনাকে দরকার। জনগণ আগামী নির্বাচনে শেখ হাসিনাকেই নির্বাচিত করবে।

গোয়ালা মহিলা আওয়ামী লীগের সভাপতি নুরজাহান বেগম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: শামসুল আলম শাহ চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: কামরুজ্জামান।সম্মেলন উদ্বোধন করেন সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাহিমা বেগম। প্রধান বক্তা ছিলেন সাপাহার উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইস্ফাত জেরিন মিনা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension