বাংলাদেশ

রুশ পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর বাতিল

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের ঢাকা সফর বাতিল হয়ে গেছে। শনিবার রাশিয়া বাংলাদেশকে ল্যাভরভের ঢাকা সফর বাতিলের কথা জানিয়েছে।

আজ রবিবার (২০ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করা হয়েছে।

ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোটের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে ২৩ নভেম্বর তার ঢাকায় আসার কথা ছিলো।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম রবিবার সকালে বলেন, ২৪ নভেম্বর অনুষ্ঠেয় আইওআরএর মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে রুশ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছেন না।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension