বাংলাদেশরাজনীতি

কক্সবাজারে আওয়ামী লীগের জনসভা শুরু

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আওয়ামী লীগের জনসভা শুরু হয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে পবিত্র কোরআন তিলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হয়।

শুরুতে কক্সবাজার জেলা আওয়ামী লীগসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দিচ্ছেন। দুপুর আড়াইটায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে, ঢাকা থেকে হেলিকপ্টারে সকাল ১০টার দিকে কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকতে পৌঁছান শেখ হাসিনা। সেখান থেকে সড়কপথে তিনি বাংলাদেশ নৌবাহিনী আয়োজিত তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ-২০২২ উদ্বোধন করেন। এ আয়োজনে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্র, চীন ও ভারতসহ ২৮ দেশের নৌবাহিনীর সদস্যরা।

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ শুনতে একদিন আগেই আওয়ামী লীগের নেতা-কর্মীরা কক্সবাজার শহরে জড়ো হতে শুরু করেন। আজ সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীদের জনসভাস্থলে আসতে দেখা গেছে। তাদের স্লোগানে মুখর হয়ে উঠেছে সভাস্থল ও আশপাশের এলাকা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension