ভারত

কংগ্রেস চীনের কাছ থেকে টাকা নিয়েছিল: অমিত শাহ

তাওয়াংয়ে ভারত-চীন সংঘাত নিয়ে নয়, বরং অন্য বিষয় নিয়ে সংসদ উত্তাল করেছে কংগ্রেস, এমন অভিযোগ করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অমিত শাহ বলেন, ‘প্রতিরক্ষামন্ত্রী (রাজনাথ সিং) এই বিষয়ে (তাওয়াং সংঘাত) বিবৃতি দেবেন বলে জানানোর পরও কংগ্রেস দুর্ভাগ্যবশত প্রশ্নোত্তর পর্ব বন্ধ করে দেওয়া হয়। আমি প্রশ্নোত্তর তালিকা দেখেছি। ৫ নম্বর প্রশ্ন দেখার পরই আমি (কংগ্রেসের) উদ্বেগ বুঝতে পেরেছি। কংগ্রেসের এক সদস্য রাজীব গান্ধী ফাউন্ডেশন নিয়ে প্রশ্ন করেছিলেন। আমরা উত্তর দিতে প্রস্তুত ছিলাম। কিন্তু তারা হট্টগোল করে বেরিয়ে গেলেন।’

এমএসএন জানায়, রাজীব গান্ধী ফাউন্ডেশনের এফআরসিএ রেজিস্ট্রেশন বাতিল করেছিল শাহের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একটি কমিটির তদন্তের পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। প্রসঙ্গত, ভারতের সাবেক প্রধানমন্ত্রীর নামে থাকা এই ফাউন্ডেশনের প্রধান কংগ্রেসনেত্রী রাজীব গান্ধীর স্ত্রী সোনিয়া গান্ধী।

এ প্রসঙ্গে অমিত শাহ মঙ্গলবার পাল্টা জবাবে বলেন, ‘যদি তারা অনুমতি দিত, আমি সংসদে উত্তর দিয়ে জানাতাম যে, রাজীব গান্ধী ফাউন্ডেশন ২০০৫-২০০৬ এবং ২০০৬-২০০৭ সালে চীনের দূতাবাস থেকে ১.৩৫ কোটি টাকা অনুদান পেয়েছিল। কিন্তু কংগ্রেস কেন চীনের কাছ থেকে টাকা নিয়েছিল? সেটা এফআরসিএ অনুযায়ী বেআইনি। তাই নিয়ম অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ফাউন্ডেশনের নিবন্ধন বাতিল করেছে।’

প্রসঙ্গত, এক সপ্তাহ আগে প্রায় ৩০০ সৈন্যকে নিয়ে তাওয়াংয়ের প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে এসেছিল চীন। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, গত শুক্রবার, ৯ ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে সংঘাতে জড়ায় ভারত ও চীনের সেনারা। সংঘাতের জেরে কয়েকজন ভারতীয় এবং চীনা সেনা আহত হয়েছেন। এই আবহে মঙ্গলবার সকালে তাওয়াং সংঘর্ষ নিয়ে সরকারি বিবৃতি দাবি করে মুলতবি প্রস্তাব পেশ করে কংগ্রেসসহ বিরোধীরা।

তৃণমূলের পক্ষ থেকে সংসদে মুলতবি প্রস্তাব পেশ করেন সংসদ সদস্য সৌগত রায়। কংগ্রেসের পক্ষ থেকে সংসদ সদস্য মনীশ তিওয়ারি মুলতবি প্রস্তাব পেশ করেন।

এদিকে কংগ্রেস সংসদ সদস্য সৈয়দ নাসির হুসেন রাজ্যসভায় ১৭৬ নং নিয়মের অধীনে স্বল্প সময়ের আলোচনার নোটিস দেন এই একই ইস্যুতে।

এ ছাড়া ২৭৬ নং নিয়ম অনুযায়ী রাজ্যসভায় তাওয়াং সংঘর্ষ নিয়ে মুলতবি প্রস্তাব পেশ করেছেন আম আদমি পার্টির রাঘব চাড্ডা, কংগ্রেসের শক্তি সিং গোহিল।

এই আবহে সংসদের প্রশ্নোত্তর পর্বে লোকসভায় বিরোধীরা হট্টগোল শুরু করেন। এর জেরে বাধ্য হয়ে স্পিকার ওম বিড়লা অধিবেশন মুলতবি করতে হন।

এরপরই কংগ্রেসকে তোপের মুখে ফেলেন অমিত শাহ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension