
আজ বরেণ্য আবৃত্তিশিল্পী আবৃত্তিশিল্পী হাসান আরিফের প্রথম মৃত্যুবার্ষিকী। ২০২২ সালে আজকের দিনে রাজধানীর শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে মাল্টি অরগান ফেইলিওরে ৫৭ বছর বয়সে শেষ মারা যান হাসান আরিফ।
হাসান আরিফ দীর্ঘদিন ফুসফুসের রোগে ভুগছিলেন। ২০২১ সালে করোনায় আক্রান্ত হলে চার মাস ধরে আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।
আবৃত্তিকার হাসান আরিফ মরদেহ দান করে গিয়েছিলেন।
হাসান আরিফের জন্ম ১৯৬৫ সালে। আশির দশক থেকে নিজে আবৃত্তি করছেন এবং সাংগঠনিক আবৃত্তিচর্চা ও প্রশিক্ষণে অসামান্য ভূমিকা পালন করেছেন। সাংগঠনিক আবৃত্তিচর্চা ও প্রশিক্ষণে তাঁর বিশেষ ভূমিকা রয়েছে। তিনি সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ছিলেন। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক হাসান আরিফ নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের গণতান্ত্রিক ও সাংস্কৃতিক আন্দোলনগুলোতে তিনি সক্রিয় ছিলেন।



