যুক্তরাষ্ট্র

দ্য ইকোনমিস্ট/ইউগভের জরিপ: ট্রাম্পের প্রতি মধ্য-বয়সি আমেরিকানরাও অসন্তুষ্ট

সামাজিক নিরাপত্তা ও চিকিৎসাব্যয় বৃদ্ধি নিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যবয়সি নাগরিকদের মধ্যে অনিশ্চয়তা ও অসন্তোষ ক্রমেই বাড়ছে। এর সরাসরি প্রভাব পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায়। সম্প্রতি পরিচালিত এক জরিপে দেখা গেছে, ৪৫ থেকে ৬৪ বছর বয়সি প্রায় ৬০ শতাংশ আমেরিকানই তার কার্যক্রমে অসন্তুষ্ট।

দ্য ইকোনমিস্ট ও ইউগভ-এর এই জরিপ অনুসারে ৬০ শতাংশ ট্রাম্পের কার্যক্রমে চরম অসন্তোষ প্রকাশ করছেন। আর মাত্র ৩৫ শতাংশ অনুমোদন দিচ্ছেন ট্রাম্পের কার্যক্রমে।

আগস্টের ৭ থেকে ১০ তারিখের মধ্যে পরিচালিত এ জরিপে মধ্যবয়সি ১৫৮৯ জন আমেরিকান অংশ নেন। ৪৫ বছর থেকে ৬৪ বছর পর্যন্ত এসব আমেরিকানের মধ্যে জুনের ৫ থেকে ৮ তারিখে পরিচালিত একই ধরনের জরিপে ট্রাম্পের ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেছিলেন ৫৩ শতাংশ। সেই জরিপে অংশ নেন একই বয়সি ১৫৬৮ জন আমেরিকান। সে সময় ট্রাম্পের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন ৪৩ শতাংশ।

জরিপ বিশ্লেষকদের মতে, ট্রাম্পের প্রতি ক্ষোভের এই মাত্রা কেবল প্রবীণদের মধ্যেই সীমাবদ্ধ নেই। তরুণদের মধ্যেও তা ছড়িয়ে পড়ছে। বর্তমানে ১৮ থেকে ২৯ বছর বয়সি আমেরিকানদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা কমে ৪১ শতাংশে নেমে এসেছে।

এছাড়া জরিপে অংশ নেওয়া ৪৫ থেকে ৬৪ বছর বয়সি আমেরিকানদের ৭৯ শতাংশই মনে করেন, দেশের বর্তমান অর্থনৈতিক ব্যবস্থাপনা অত্যন্ত দুর্বল। আর এই পরিস্থিতিই সামগ্রিক অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলেছে। এই বয়সসীমার মাত্র ১৯ শতাংশ আমেরিকান মনে করেন, ট্রাম্পের বর্তমান মেয়াদে তারা ভালো আছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension