যুক্তরাষ্ট্র

‘এআই’ নাম বদলে ‘এসআই’ চাচ্ছেন ট্রাম্প, স্লোভেনিয়া কেন আলোচনায়?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নির্বাহী আদেশের মাধ্যমে সরকারি দপ্তরে বহুল পরিচিত ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ বা ‘এআই’ শব্দটির পরিবর্তে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা ‘এসআই’ নাম ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই রিব্র্যান্ডিং বা নামকরণের পরিবর্তনের পর প্রযুক্তি বিশ্বে যেমন আলোচনার সৃষ্টি হয়েছে, তেমনি এর সংক্ষিপ্ত রূপ ‘এসআই’-এর কারণে ইউরোপের ছোট দেশ স্লোভেনিয়ার নামও হঠাৎ করে বিশ্ব গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।

ট্রাম্পের এই নামকরণের পরিবর্তনের ফলে স্লোভেনিয়ার জাতীয় ইন্টারনেট ডোমেন এক্সটেনশন ‘ডট এসআই’-এর প্রতি বিশ্বজুড়ে হঠাৎ অস্বাভাবিক চাহিদা বৃদ্ধি পেয়েছে। দেশটির ডোমেন নিবন্ধনের তথ্য অনুযায়ী, নতুন এই সংক্ষিপ্ত রূপ ঘোষণার পর দেশটিতে হাজার হাজার নতুন ডোমেন নিবন্ধিত হয়েছে।

ক্যারিবীয় অঞ্চলের দ্বীপ রাষ্ট্র অ্যাঙ্গুইলার জাতীয় ডোমেন ‘ডট এআই’ যেভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও স্টার্টআপগুলো ব্যাপকভাবে ব্যবহার করে থাকে, ঠিক তেমনি ট্রাম্পের ‘এসআই’ নামকরণের সুবাদে স্লোভেনিয়ার ‘ডট এসআই’ ডোমেনটি পাওয়ার জন্য বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান ও সাইবার স্কোয়াটারদের মধ্যে একরকম প্রতিযোগিতা শুরু হয়েছে।

এই আকস্মিক বৈশ্বিক চাহিদার ফলে স্লোভেনিয়ার ডোমেন বাজারের জন্য এটি দারুণ একটি অর্থনৈতিক সুযোগ ও আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension