আন্তর্জাতিক

নেতানিয়াহুর ক্ষমতা কি এবার শেষ?

যুদ্ধ ও রাজনৈতিক বিভাজনের আবহে ইসরায়েলের নির্বাচন; হাড্ডাহাড্ডি লড়াইয়ে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট

হোসনেআরা চৌধুরী :
তিন বছরের যুদ্ধ, নিরাপত্তা সংকট ও গভীর রাজনৈতিক বিভাজনের মধ্যে ইসরায়েলে অনুষ্ঠিত হচ্ছে গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচন। দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্ব ও রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে এই ভোটকে দেখা হচ্ছে বড় পরীক্ষা হিসেবে।

নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক সামরিক প্রধান গাদি আইজেনকট। জনমত জরিপে দুই পক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেছে। গাজা যুদ্ধের পরিণতি, জাতীয় নিরাপত্তা, সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ এবং বিচার বিভাগের স্বাধীনতা এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে সরকার গঠনে প্রয়োজন অন্তত ৬১ আসনের সমর্থন। কোনো পক্ষই সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে না পারলে সরকার গঠনে দীর্ঘ জোট আলোচনা শুরু হতে পারে। নির্বাচনের ফল তাই শুধু নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ নয়, ইসরায়েলের আগামী দিনের নীতি ও নেতৃত্বও নির্ধারণ করতে পারে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension