আন্তর্জাতিক

দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে হামলায় নিহত ১, আহত ৮

সৌদি আরবের দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত ও ৮ জন আহত হয়েছেন।

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাতে আজ বৃহস্পতিবার আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে সৌদির বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, আরামকো তেল স্থাপনায় একটি ড্রোন হামলা প্রতিহত করেছে সৌদির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে, এতে দুজন নিহত হন বলে জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়।

এর আগে, গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত ও ৩০০ জনের বেশি আহত হন। পরদিন পৃথক হামলায় ১ জন নিহত ও ১১ জন আহত হন।

চলমান হুতি হামলার মধ্যে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর সৌদি আরবে কর্মরত কূটনীতিকদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এছাড়া এ অঞ্চলের অন্যান্য কয়েকটি মার্কিন মিশন থেকেও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের প্রত্যাহার করার পরিকল্পনা চলছে বলে রয়টার্স জানিয়েছে।

রিয়াদের মার্কিন দূতাবাস বুধবার হুতি হামলার বিষয়ে নিরাপত্তা সতর্কতা জারি করেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension