যুক্তরাষ্ট্র

নিউ মেক্সিকোয় মোটরসাইকেল র‍্যালিতে গুলি, নিহত ৩ আহত ৫

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের রেড রকে একটি বার্ষিক মোটরসাইকেল র‍্যালিতে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। স্থানীয় সময় রবিবার সকালে টুইটারে পুলিশ এ তথ্য জানিয়েছে।

নিউ মেক্সিকোর পুলিশ টুইটারে বলেছে, ঘটনাস্থল এখন নিরাপদ। জননিরাপত্তার জন্য কোনো চলমান হুমকি নেই।

কর্তৃপক্ষ জানিয়েছে, গোলাগুলিতে আহতদের মধ্যে একজনকে ডেনভারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের তথ্য অনুসারে, অন্য দুটি হাসপাতাল—হলি ক্রস মেডিক্যাল সেন্টার এবং দি ইউনিভার্সিটি অব নিউ মেক্সিকো হাসপাতালে আহত ব্যক্তিদের চিকিৎসা করা হচ্ছে।

পাশের তাওস শহরের কর্মকর্তারা শনিবার রাত ১০টা থেকে জরুরি কারফিউ জারি করেছেন। এ সময় সব ধরনের অ্যালকোহল বিক্রি বন্ধ করতেও শহরের ফেসবুক পেজে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়াও তদন্ত চলছে জানিয়ে পুলিশ জনসাধারণকে রেড রিভার এলাকা এড়াতে অনুরোধ করেছে।
এদিকে ফিনিক্স ফিল্ড ডিভিশন টুইটারে বলেছে, ঘটনার পর অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যুরো পুলিশকে তদন্তে সহায়তা করার জন্য সাড়া দিয়েছিল।

লাইভ মিউজিকসহ ৪১তম বার্ষিক রেড রিভার মেমোরিয়াল ডে মোটরসাইকেল র‌্যালিতে এই সপ্তাহান্তে ২৮ হাজার বাইকার অংশ নেওয়ার আশা করা হয়েছিল।

সূত্র: এবিসি নিউজ

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension