যুক্তরাষ্ট্র

গর্ভনিরোধক বড়ির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) দেশটিতে প্রথমবারের মতো মুখে খাওয়ার গর্ভনিরোধক বড়ি অনুমোদন দিয়েছে। ওপিল নামে এই গর্ভনিরোধক বড়িটি যুক্তরাষ্ট্রে প্রথম নন-প্রেসক্রিপশন জন্মনিয়ন্ত্রণ বড়ি। এটি চিকিৎসকের পরামর্শ ও প্রেসক্রিপশন ছাড়াই কিনে খাওয়া যাবে।

আমেরিকান কলেজ অব অবস্টেট্রিশিয়ানস অ্যান্ড গাইনোকলজিস্ট (এসিওজি) বলছে, এটি ‘প্রজননস্বাস্থ্য সেবার ক্ষেত্রে একটি সমালোচনামূলক গুরুত্বপূর্ণ অগ্রগতি’। ২০২৪ সালের শুরুর দিকে গর্ভনিরোধক বড়িটি ওষুধের দোকানে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

সরবরাহের বাধার কারণে জন্মনিয়ন্ত্রণে অসংগত ব্যবহার বা গর্ভনিরোধক ব্যবহার না করার প্রবণতা আছে। এখন স্থানীয় ফার্মেসি বা ওষুধের দোকানে জন্মনিয়ন্ত্রণসামগ্রী বিক্রির অনুমতি এ বাধা কিছুটা দূর করবে বলে এক বিবৃতিতে জানিয়েছে এসিওজি।

এফডিএর তথ্যানুযায়ী, ১৯৭৩ সালে এফডিএ ০.০৭৫ মিলিগ্রাম নরজেস্ট্রেল ট্যাবলেট প্রেসক্রিপশন অনুযায়ী ব্যবহারের অনুমোদন ছিল। নির্দেশনা অনুযায়ী ওপিল প্রতিদিন একই সময়ে ব্যবহার গ্রহণ করলে তা প্রায় ৯৮ শতাংশ কার্যকর।

প্রেসক্রিপশন দেখিয়ে দেশটিতে আরও কয়েকটি ‘মিনি পিল’ পাওয়া যায়। তবে ওপিল একমাত্র মুখে খাওয়ার গর্ভনিরোধক, যা প্রেসক্রিপশন ছাড়াই কেনার জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension