যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় অ্যামাজনের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। রবিবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসি’র।

মায়ামি-ডেড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভাইন কাভা জানান, ‘টুয়েন্টিওয়ান এয়ার’-এর ফ্লাইট ৭৯৫৮, যা অ্যামাজনের প্রাইম এয়ারের অধীনে পরিচালিত হচ্ছিল, অবতরণের সময় রানওয়ে অতিক্রম করে বাইরে চলে যায়।

পুয়ের্তো রিকোর সান জুয়ান থেকে ছেড়ে আসা বোয়িং ৭৬৭-৩০০ মডেলের কার্গো বিমানটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে একাধিক যানবাহনকে ধাক্কা দেয়। এতে বিমানটিতে আগুন ধরে যায়।

মায়ামি-ডেড ফায়ার রেসকিউ প্রধান রে জাদ্দাল্লাহ জানান, দুর্ঘটনায় মোট ১০ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। গুরুতর আহতদের ট্রমা সেন্টারে এবং অন্য দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের ৬০টিরও বেশি ইউনিট অংশ নেয়।

এদিকে দুর্ঘটনার পর মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে আগত ফ্লাইটগুলোর জন্য গ্রাউন্ড স্টপ জারি করে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। পাশাপাশি বিমানবন্দরের সব রানওয়ে ও ট্যাক্সিওয়ে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে এফএএ ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)। অ্যামাজন কর্তৃপক্ষও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension