নিউ ইয়র্কযুক্তরাষ্ট্র

আবাসন ফাস্ট ট্র্যাকে, ক্ষমতা কাউন্সিলের বাইরে

৯০ দিনে অনুমোদনের লক্ষ্য | কুইন্সে বাসিন্দাদের উদ্বেগ

শাহ্ জে. চৌধুরী :
আবাসন সংকট মোকাবিলায় সাশ্রয়ী মূল্যের বাড়ি নির্মাণের অনুমোদন প্রক্রিয়া দ্রুত করতে নিউইয়র্ক সিটিতে চালু হতে যাচ্ছে Affordable Housing Fast Track। আগামী জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া নতুন ব্যবস্থায় যোগ্য কিছু আবাসন প্রকল্পের অনুমোদন ৯০ দিনের মধ্যে শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। তবে এ প্রক্রিয়ায় City Council-এর অনুমোদন ধাপ বাদ পড়ায় কুইন্সে শুরু হয়েছে নতুন বিতর্ক।

২০২৫ সালের নভেম্বরে ভোটারদের অনুমোদিত সিটি চার্টার সংশোধনের আওতায় শহরের ১২টি Community District-এ এই ব্যবস্থা কার্যকর হবে। কুইন্সের Community District 4, 5, 10, 11 ও 13 রয়েছে এর মধ্যে।

বর্তমান ULURP প্রক্রিয়ায় একটি প্রকল্পের অনুমোদনে প্রায় সাত মাস পর্যন্ত সময় লাগতে পারে। নতুন Fast Track ব্যবস্থায় সেই সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে ৯০ দিনের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তবে দ্রুত অনুমোদনের এই উদ্যোগে City Council-এর ভূমিকা বাদ পড়ছে। Community Board, Borough President এবং City Planning Commission-এর পর্যালোচনা থাকলেও তা সমান্তরালভাবে পরিচালিত হবে।

কুইন্সে প্রশ্ন—কমিউনিটির কণ্ঠ কতটা থাকবে?

East Flushing-এর এক Town Hall-এ বাসিন্দারা নতুন ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে Community District 11-এর বাসিন্দাদের আশঙ্কা, City Council-এর অনুমোদন ক্ষমতা না থাকলে বড় আবাসন প্রকল্পের ক্ষেত্রে স্থানীয় জনগণের নির্বাচিত প্রতিনিধিদের প্রভাব কমে যাবে।

স্থানীয় বাসিন্দাদের আরেকটি প্রশ্ন—দ্রুত অনুমোদনের নামে কমিউনিটির আপত্তি ও মতামত কতটা কার্যকরভাবে বিবেচনায় নেওয়া হবে?

রিচার্ডসের আশ্বাস

Queens Borough President Donovan Richards অবশ্য বলেছেন, নতুন ব্যবস্থা কমিউনিটির মতামতকে উপেক্ষা করার সুযোগ তৈরি করবে না। তাঁর দপ্তর Community Board ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কাজ করবে এবং প্রয়োজন অনুযায়ী জনশুনানি ও মতামত গ্রহণের সুযোগ থাকবে।

রিচার্ডসের যুক্তি, শহরের আবাসন সংকট মোকাবিলায় দীর্ঘদিন ধরে কম affordable housing নির্মাণ করা এলাকাগুলোকেও এখন দায়িত্ব নিতে হবে।

১২ জেলায় মাত্র ১.১ শতাংশ

পরিসংখ্যান বলছে, Fast Track-এর আওতায় থাকা ১২টি Community District শহরের ৫৯টি জেলার প্রায় এক-পঞ্চমাংশ। অথচ গত পাঁচ বছরে এসব এলাকায় শহরের নতুন affordable homes-এর মাত্র ১.১ শতাংশ নির্মিত হয়েছে।

মেয়র Zohran Mamdani প্রশাসনের অবস্থান—নিউইয়র্কের আবাসন সংকট সমাধানে affordable housing নির্মাণের দায়িত্ব শুধু কয়েকটি এলাকার ওপর নির্ভর করতে পারে না।

তবে এখন সামনে বড় প্রশ্ন—

আবাসন দ্রুত হবে, নাকি কমবে স্থানীয় সিদ্ধান্তের ক্ষমতা?

২০২৭ সালের জানুয়ারি থেকে চালু হতে যাওয়া Affordable Housing Fast Track কুইন্সের জন্য শুধু নতুন আবাসন নীতিই নয়, বরং কমিউনিটির মতামত, স্থানীয় প্রতিনিধিত্ব ও নগর পরিকল্পনার ক্ষমতার ভারসাম্যেরও বড় পরীক্ষা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension